সাগরদাঁড়ি, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি
Sagardari, Michael Madhusudan Dutt's home
বাংলার মহাকবির ছেলেবেলার বাড়ি। পাশেই কপোতাক্ষ, যে নদীকে নিয়ে তিনি লিখেছিলেন।
বাংলা অমিত্রাক্ষর ছন্দ আর সনেটের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। ১৮২৪ সালে কেশবপুরের সাগরদাঁড়িতে তাঁর জন্ম। পারিবারিক বাড়িটা এখন জাদুঘর। ভেতরে তাঁর স্মৃতিচিহ্ন, উঠানে একটা ভাস্কর্য। কাছেই ধীরে বয়ে চলে কপোতাক্ষ, তাঁর সনেটের সেই নদ। প্রতি জানুয়ারিতে কবির জন্মদিন ঘিরে এখানে বড় মেলা বসে।
কীভাবে যাবেন
যশোর থেকে বাসে কেশবপুর, ঘণ্টাখানেক লাগে। সেখান থেকে অটো বা ভ্যানে সাগরদাঁড়ি।
জেনে রাখুন
জানুয়ারির শেষ দিকে মধুমেলার সময় গেলে গান‑বাজনা আর দোকানপাট পাবেন। নিরিবিলি চাইলে কাজের দিনে যান।
