গোপনীয়তা
এক কথায়: অ্যাকাউন্ট নেই, বিজ্ঞাপন নেই, কেউ আপনাকে ট্র্যাক করে না।
যা শুধু আপনার ডিভাইসেই থাকে
আপনার ভ্রমণ ম্যাপ, ট্রিপ প্ল্যান, সেভ করা ট্রিপ আর কেনাকাটার ব্যাগ — সব থাকে আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজে। আপনি নিজে লিংক শেয়ার বা ছবি ডাউনলোড না করলে এগুলো ডিভাইস থেকে কোথাও যায় না। ব্রাউজারের ডেটা মুছে দিলে এগুলোও মুছে যাবে।
যা আমাদের কাছে আসে
অর্ডার: নাম, ফোন, জেলা, ঠিকানা আর কী কী নিয়েছেন — যাতে ডেলিভারি দিতে আর ফোনে কনফার্ম করতে পারি। জায়গার খোঁজ: আপনি যা লেখেন, লেখার সঙ্গে দেখানোর জন্য আপনার নাম, আর চাইলে ফোন বা ইমেইল। ফোন-ইমেইল কখনও প্রকাশ হয় না। দুই ক্ষেত্রেই শুধু স্প্যাম ঠেকাতে আপনার কানেকশনের একটা একমুখী হ্যাশ রাখি। এটা প্রতিদিন বদলে যায়।
অন্য যেসব সেবা ব্যবহার করি
সাইটটা চলে Cloudflare-এ। ছবি আসে উইকিমিডিয়া কমন্স থেকে। কিছু পাতায় ইউটিউব ভিডিও আছে: শুধু প্রিভিউ ছবিটা ইউটিউব থেকে আসে, আর আপনি চাপলে তবেই ভিডিওটা youtube-nocookie.com থেকে চালু হয়। ম্যাপের লিংকে চাপলে গুগল ম্যাপ খোলে। অ্যানালিটিক্স বা বিজ্ঞাপনের কোনো কুকি আমরা ব্যবহার করি না।
তথ্য মুছে ফেলতে চাইলে
অর্ডার বা রেফারেন্স নম্বর দিয়ে যোগাযোগ ফর্মে জানান, আমরা মুছে দেব।