রোজ গার্ডেন প্যালেস
Rose Garden Palace
কে এম দাস লেনে উনিশ শতকের সাদা থামওয়ালা বাড়ি আর বাগান। ১৯৪৯ সালে এখানেই আওয়ামী লীগের জন্ম।
ভিডিওতে দেখুন জায়গাটা
উনিশ শতকের শেষ দিকে জমিদার হৃষিকেশ দাস বাড়িটা বানান। তাঁর গোলাপবাগানের খুব নামডাক ছিল, সেখান থেকেই নাম রোজ গার্ডেন। ফিকে রঙের ধ্রুপদি ধাঁচের বাড়ি, সামনে থাম, ফোয়ারা আর মূর্তি। পরে বাড়িটা আরেক জমিদার পরিবারের হাতে যায়। ১৯৪৯ সালের জুনে এখানেই আওয়ামী লীগ গঠিত হয়, তাই রাজনীতির ইতিহাসেও জায়গাটার নাম আছে। বহু সিনেমার শুটিং হয়েছে এখানে। এখন বাড়িটা সরকারের হাতে।
কীভাবে যাবেন
মতিঝিল, ওয়ারী বা গুলিস্তান থেকে রিকশায় টিকাটুলীর কে এম দাস লেন।
জেনে রাখুন
ভেতরে ঢোকার অনুমতি সব সময় মেলে না, যাওয়ার আগে খোঁজ নিয়ে নিন। কাছের বলধা গার্ডেনও একই সঙ্গে ঘুরে আসুন।