পতিসরে রবীন্দ্রজয়ন্তী
Tagore's Birthday at Patisar
প্রতি মে মাসে কবির জন্মদিনে তাঁর পুরোনো জমিদারিতে গান, আবৃত্তি আর গ্রামের মেলা।
প্রতি বছর ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনে পতিসরের কুঠিবাড়ি ঘিরে উৎসব বসে। এলাকার শিল্পীরা তো আছেনই, বাইরে থেকেও অনেকে আসেন। রবীন্দ্রসংগীত হয়, কবিতা আবৃত্তি হয়, ছোট ছোট নাটকও হয়। পাশে মেলা বসে, খাবার আর হাতের কাজের দোকান নিয়ে। জমিদারবাবুর স্কুল আর ব্যাংকের গল্প অনেক গ্রামবাসী বাপ‑দাদার মুখে শুনেছেন। তাঁরা বেশ গর্ব নিয়েই উৎসবে মেতে ওঠেন। বড় আয়োজন নয়, তবে আন্তরিক। আমাদের সংস্কৃতিতে রবীন্দ্রনাথের জায়গাটা এখানে কাছ থেকে টের পাবেন।
কীভাবে যাবেন
পতিসর কুঠিবাড়িতে যেভাবে যান, সেভাবেই। আত্রাই পর্যন্ত গিয়ে সেখান থেকে সিএনজিতে।
জেনে রাখুন
মে মাসে গরম বেশ কড়া। দিনের শুরুতেই চলে যান, আর পানি সঙ্গে রাখুন।
