জগদ্দল মহাবিহার
Jagaddala Mahavihara
নওগাঁর একেবারে উত্তরে পাল আমলের শেষ দিকের এক বৌদ্ধ বিহার, খুঁড়ে বের করা হয়েছে।
ভিডিওতে দেখুন জায়গাটা
ধারণা করা হয়, একাদশ শতকের শেষ দিকে রাজা রামপালের সময়ে জগদ্দল বিহার গড়ে ওঠে। পড়াশোনা আর জ্ঞানচর্চার জায়গা হিসেবে এর নাম ছিল। ধামইরহাট উপজেলায় সীমান্তের কাছে, নিরিবিলি গ্রামের মধ্যে খননের জায়গাটা। ইটের দেয়াল, ভিক্ষুদের ঘর আর নানা কাঠামোর অবশেষ এখনো আছে। পাহাড়পুরে যত লোক যায়, তার সামান্য অংশও এখানে আসে না। বাংলার বৌদ্ধ ইতিহাস নিয়ে যাঁদের আগ্রহ, পাহাড়পুরের পর এখানে এলে গল্পটা পুরো হয়।
কীভাবে যাবেন
নওগাঁ শহর থেকে বাসে ধামইরহাট যান। সেখান থেকে স্থানীয় অটোরিকশায় জগদ্দল গ্রাম।
জেনে রাখুন
আশপাশে সুবিধা বলতে প্রায় কিছুই নেই, পানি সঙ্গে নিন। সীমান্ত কাছেই, তাই জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখবেন।