ExploreBangladesh
English
খাবার

তিলের খাজা

Tiler khaja

তিল আর চিনির মুচমুচে খাজা। প্রতিটা স্টেশন আর ফেরিঘাটে হকারেরা ফেরি করে বেড়ান।

তিলের খাজা কুষ্টিয়ার নিজস্ব মিষ্টি। চিনি জ্বাল দিয়ে টেনে টেনে ভাঁজ করে ফাঁপা স্তর বানানো হয়, তারপর গায়ে মাখানো হয় তিল। এখানকার লোকজন বলেন, এর বয়স একশো বছরের বেশি। পারিবারিক কারখানায় এখনো হাতেই বানানো হয়। হালকা, মুচমুচে, মিষ্টিও বেশি নয়। ছোট ছোট প্যাকেটে ভরা খাজাই কুষ্টিয়া থেকে নিয়ে যাওয়ার চিরচেনা উপহার।