ExploreBangladesh
English
ঘোরার জায়গা

হাতিয়া দ্বীপ

Hatiya Island

মেঘনার মোহনায় বড়সড় এক দ্বীপ, মানুষের ভরা সংসার। ধানখেত, হাটবাজার আর চওড়া নদীর দৃশ্য।

হাতিয়া মেঘনার মুখে অনেক পুরোনো একটা দ্বীপ, পুরো একটা উপজেলা। নিঝুম দ্বীপে যেতে হলে হাতিয়া হয়েই যেতে হয়। গ্রামগুলো ঘিরে ধানখেত, পুকুর আর নারকেলগাছ। ঘাটগুলোতে জেলে নৌকা আর লঞ্চের হাঁকডাক লেগেই থাকে। মোটরসাইকেলে এ মাথা থেকে ও মাথা গেলে উপকূলের মানুষের চাষবাস আর মাছ ধরার জীবনটা চোখে পড়বে। বেশির ভাগ পর্যটক এই দিকটা দেখার সুযোগই পান না।

কীভাবে যাবেন

ঢাকার সদরঘাট থেকে রাতের লঞ্চে, নয়তো নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে সি‑ট্রাক বা নৌকায়।

জেনে রাখুন

পারাপার পুরোটাই আবহাওয়ার ওপর নির্ভর করে। ঝড়ের সংকেত থাকলে কোনোভাবেই রওনা দেবেন না। ছোট নৌকায় উঠলে লাইফ জ্যাকেট পরে নিন।