ভাওয়াল রাজশ্মশানেশ্বরী
Bhawal Raj Shmashaneshwari
জয়দেবপুরে চিলাই নদীর পাড়ে ভাওয়াল রাজপরিবারের পুরোনো শ্মশান আর মন্দির।
ভিডিওতে দেখুন জায়গাটা
ভাওয়াল রাজবাড়ি থেকে কিলোমিটারখানেক উত্তরে, চিলাই নদীর দক্ষিণ পাড়ে ভাওয়ালের জমিদাররা তাঁদের পরিবারের মৃতদের দাহ করতেন। চত্বরে আছে সাতটা শ্মশানমঠ, একটা শিবমন্দির আর নামফলকসহ কয়েকটা স্মৃতিসৌধ। চুন‑সুরকি আর পোড়ামাটিতে গড়া। স্থানীয়রা একে রাজ‑রাজেশ্বরী মন্দিরও বলেন, এখনো এখানে কালী, সরস্বতী আর শিবপূজা হয়। ২০১৭ সালে সরকার জায়গাটাকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করেছে। তবু গাজীপুরে বেড়াতে আসা বেশির ভাগ মানুষ এর খোঁজ রাখেন না।
কীভাবে যাবেন
জয়দেবপুর বা ভাওয়াল রাজবাড়ি (ডিসি অফিস) থেকে রিকশা বা অটোতে উত্তরে উত্তর ছায়াবীথি।
জেনে রাখুন
কাছেই ভাওয়াল রাজবাড়ি, একসঙ্গে দেখে নিন। পূজার সময় গেলে চুপচাপ, সম্মান রেখে ঘুরবেন।