বিউটির লাচ্ছি-ফালুদা
Beauty Lassi and Falooda
জনসন রোডের পারিবারিক দোকান, ১৯২২ সাল থেকে লাচ্ছি আর লেবুর শরবত বেচছে।
পুরান ঢাকার জনসন রোডে বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা চালু হয় ১৯২২ সালে। শুরু করেছিলেন আবদুল আজিজ। তার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে লেবুর শরবত আর লাচ্ছি বিক্রি করতেন তিনি। এখন দোকান চালান তাঁর নাতিরা। তাঁরা বলেন, পদ্ধতি এখনো আগের মতোই: দই, চিনি আর বরফ ঘুঁটে ঘন লাচ্ছি, মিষ্টি বা নোনতা। লেবুর শরবতের নামও কম নয়। ফালুদা যোগ হয়েছে ২০০০ সালে। সদরঘাট, আহসান মঞ্জিল বা তারা মসজিদ ঘুরতে গেলে পথেই একবার থেমে যাওয়া যায়।
