ExploreBangladesh
English
খাবার

খেজুর গুড়

Date Palm Molasses (Khejur Gur)

শীতের সবচেয়ে মিষ্টি জিনিস। খেজুরের রস জ্বাল দিয়ে বানানো গাঢ়, ধোঁয়া‑গন্ধের গুড়।

অক্টোবরের শেষ থেকে বাঘা, চারঘাট আর পুঠিয়ার গাছিরা রোজ সন্ধ্যায় খেজুরগাছে ওঠেন। গাছ চেঁছে মাটির হাঁড়ি ঝুলিয়ে আসেন। ভোরে হাঁড়ি নামিয়ে কেউ রস খান টাটকা, বাকিটা কাঠের চুলায় বড় তাফালে জ্বাল দেওয়া হয়। ঘন হলে হয় তরল ঝোলা গুড়, জমিয়ে নিলে পাটালি। স্বাদটা গভীর, অনেকটা ক্যারামেলের মতো। শীতের পিঠা আর পায়েসে এই গুড় ছাড়া চলেই না। কুয়াশা‑ঢাকা সকালে রস জ্বাল দেওয়ার জায়গায় গিয়ে দাঁড়ানো, রাজশাহীর শীত বলতে এটাই।

জেনে রাখুন

বাজারের কিছু গুড়ে চিনি মেশানো থাকে। যাঁদের নিজের চোখে রস জ্বাল দিতে দেখছেন, তাঁদের কাছ থেকে কিনুন। নিপাহ ভাইরাসের ঝুঁকি আছে, তাই স্বাস্থ্য বিভাগ কাঁচা রস না খেতে বলে।