কিসমত মারিয়া মসজিদ
Kismat Maria Mosque
প্রায় ১৫০০ সালের ছোট্ট এক মসজিদ, চুপচাপ গ্রামের ভেতরে। এখনো জুমার নামাজ হয়।
ভিডিওতে দেখুন জায়গাটা
দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে কিসমত মারিয়া মসজিদ। ধারণা করা হয় এটা ১৫০০ সালের দিকের। আয়তাকার ছোট দালান, তিনটা দরজা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকায় রেখেছে। দক্ষিণ পাশে ছোট একটা দোতলা ঘর, গ্রামের লোকজন বলে বিবির ঘর। বাইরের মানুষ এখানে কমই আসে। মসজিদটা এখনো গ্রামের জীবনের অংশ, জুমার দিনে নামাজিতে ভরে ওঠে।
কীভাবে যাবেন
রাজশাহী থেকে বাস বা সিএনজিতে দুর্গাপুর, সেখান থেকে অটোতে মারিয়া গ্রাম।
জেনে রাখুন
নামাজের সময়টা এড়িয়ে যান। মানুষের ছবি তোলার আগে অনুমতি নিন।