ইদ্রাকপুর দুর্গ
Idrakpur Fort
মুন্সীগঞ্জ শহরের ভেতর ছোট্ট এক মোগল জলদুর্গ। কামান বসানোর জন্য আছে উঁচু গোল মঞ্চ।
আনুমানিক ১৬৬০ সালে বাংলার মোগল সুবাদার মীর জুমলার আমলে ইদ্রাকপুর দুর্গ বানানো হয়। উদ্দেশ্য ছিল জলদস্যুদের হামলা থেকে নদীপথ পাহারা দেওয়া। সবচেয়ে বেশি মনে থাকে উঁচু গোল মঞ্চটা। একসময় সেখানে কামান বসানো থাকত, ঢালু পথ দিয়ে মূল চত্বরের সঙ্গে জোড়া। দেয়ালের মাথা খাঁজকাটা, ইটের কাজ সংস্কার করা হয়েছে। দুর্গটা শহরের মধ্যেই, ঘুরে দেখতে এক ঘণ্টাও লাগে না।
কীভাবে যাবেন
ঢাকা থেকে বাস বা লঞ্চে মুন্সীগঞ্জ শহর, তারপর রিকশায় দুর্গ।
জেনে রাখুন
সঙ্গে ধলেশ্বরীতে একটা লঞ্চ ভ্রমণ জুড়ে দিলে পুরো দিনটা ভালো কাটবে।