ধনিয়াচক মসজিদ
Dhaniachak Mosque
সোনামসজিদ স্থলবন্দরের কাছে, রাস্তা থেকে একটু ভেতরে ইট আর পোড়ামাটির ছোট এক মসজিদ।
ভিডিওতে দেখুন জায়গাটা
শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে কিলোমিটারখানেক দূরে, মূল সড়ক থেকে একটু ভেতরে ধনিয়াচক মসজিদ। ইটের তৈরি, গায়ে পোড়ামাটির কাজ। চার কোণে চারটা আটকোনা মিনার, ওপরে কয়েকটা গম্বুজ। সামনে তিনটা দরজা, মাঝেরটা একটু বড়। উত্তর আর দক্ষিণ পাশে আরও দুটো করে দরজা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় আছে, তবু কাছের ছোট সোনা মসজিদ দেখতে আসা বেশির ভাগ মানুষ এর পাশ দিয়ে চলে যান, খেয়ালই করেন না।
কীভাবে যাবেন
চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস বা সিএনজিতে সোনামসজিদ এলাকা। সেখান থেকে হেঁটে বা ভ্যানে। এলাকার লোকজন চেনে।
জেনে রাখুন
ছোট সোনা মসজিদ, দারাসবাড়ি আর খনিয়াদিঘির সঙ্গে একই দিনে ঘুরে নিন। নামাজের সময়টা এড়িয়ে যান।
